মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে বলে জানা গেছে। উৎসব মন্ডল (১৮) নামে ওই যুবককে বুধবার রাতে উত্তেজিত জনতা পিটিয়ে মেরে ফেলে। খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের ছাত্র উৎসব মন্ডল (১৮) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তি করে। বুধবার সন্ধ্যায় সাধারণ ছাত্র-ছাত্রীরা তাকে ধরে নিয়ে খুলনার মেট্রোপলিটনের ডেপুটি কমিশনার তাজুল ইসলামের কার্যালয় নিয়ে আসে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সেনাবাহিনী ও নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তাকে বের করে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে সেনাবাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়
0 Comments